
মোঃআব্দুল হান্নান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর কুন্ডা ইউনিয়ন কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর ২০২৪ রোজ শুক্রবার বিকেলে কুন্ডা হাইস্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তা বাদী ইউনিয়ন কৃষকদলের আয়োজনে সাবেক সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ইউনিয়ন কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আমিরুল হোসেন চকদার। প্রধান বক্তা ছিলেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব শাহ-আলম পাঠান। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আওয়াল মেম্বার, জেলা সদস্য ছোয়াব রাজা, মিন্টু মিয়া, বিএনপির সহ-সভাপতি জুনায়েদ মেম্বার।
যুগ্ম- আহবায়ক ওয়াজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা স্বেচ্ছাসেবক নেতা শামিমুল ইসলাম,কলেজ ছাত্রদলের নেতা তাকিউল ইসলাম, গোকর্ণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ডালিম চৌধুরী,কলেজ ছাত্রদলের নেতা ইশতিয়াক আহমেদ তফু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, খুব শ্রীঘ্রই কুন্ডা ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন করা হবে। বিগত দিনে আন্দোলন সংগ্রামে যায়া ত্যাগ শিকার করেছেন তাদেরকে মূল্যায়ন করা হবে বলে আশ্বাস প্রদান করেন বক্তারা।
© All rights reserved © 2023
Leave a Reply