
এস এ শামীম ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকের সোহাগী বাজার শাখার ম্যানেজার মোহাম্মদ মাহাবুবুর রহমানকে মারধর করে ব্যাংক ভল্টের চাবি ছিনতাই করে নিয়ে যায়। বুধবার সন্ধার পর ওই ঘটনাটি ঘটে। বিষয় নিয়ে মোহাম্মদ মাহবুবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।
কৃষি ব্যাংক সোহাগী বাজার শাখার ম্যানেজার মোহাম্মদ মাহাবুবুর রহমান জানান, প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় ব্যাংকের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে গৌরীপুরের ভবানীপুর এলাকায় পৌছলে ৬ থেকে ৭ সদস্যের একটি সংঘবদ্ধ দল তার পথরোধ করে মারধর শুরু করে। ওই সময় সঙ্গে থাকা ব্যাংক ভল্টের চাবিসহ সাথে থাকা সবকিছু নিয়ে যায়। এসময় মারধরে অংশ নেওয়া দুই যুবককে তিনি ছিনে ফেলেন। তারা হচ্ছে সোহাগী ইউনিয়নের দড়িবড়ভাগ গ্রামের সাদেক মিয়ার ছেলে নাহিদ হাসান রাসেল (২৪) ও দরিবৃ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আজিজুল হক (২২)।
মোহাম্মদ মাহবুবুর রহমান আরো জানান, ওই দুই যুবক কিছুদিন আগে ব্যাংক থেকে ঋণের জন্য আবেদন করে ছিলেন। সেই ঋণের আবেদন যাচাই বাচাই করে ঋণ আবেদন না মঞ্জুর করা হয়। পরে বিষয়টি নিয়ে যুবকরা ম্যানেজারকে চাপ প্রয়োগ করে। চাপের পরেও ম্যানেজার ঋণ দিতে অস্বীকৃতি জানান। এতে তারা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও হুমকি দিয়ে ব্যাংক ত্যাগ করে। পরে বুধবার সন্ধায় বাসায় যাওয়ার সময় তিনি মারধর ও ছিনতাইয়ের শিকার হোন। বিষয়টি ঘটনার দিন দিবাগত রাতে নিয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে এমন খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসেন বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনিসংহ উত্তর জেলা শাখার ডিজিএম মো. কামরুল হাসান বলেন, বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। পরবর্তীতে উর্ধতন কর্মকর্তাদের পরামর্শ ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, ব্যাংক লকারের চাবি ছিনতাইয়ের ঘটনা শুনে তাৎক্ষণিক ব্যাংকের ওই শাখায় পুলিশ পাঠিয়ে দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছিনতাইকৃত ভল্টের চাবিসহ ম্যানেজারের ব্যাগটি উদ্ধার করা হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply