1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আশুলিয়ার তৃতীয় লিঙ্গের বাদল হত্যা মামলার ঘাতক কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পিবিআই। - Stbanglatv.com
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

আশুলিয়ার তৃতীয় লিঙ্গের বাদল হত্যা মামলার ঘাতক কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পিবিআই।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

আবুল হাসনাত রাসেল -উত্তরা

দীর্ঘ পাঁচ বছর পর আশুলিয়ার তৃতীয় লিঙ্গের বাদল হত্যা রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার।
ঢাকা জেলার আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের সদস্য বাদল মিয়া ওরফে জোসু (৪০) হত্যাকাণ্ডের পাঁচ বছর পর হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ শাওন আহম্মেদ সুজন (২৮) নামে এক আসামীকে দিনাজপুরের বীরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম. এন. মোর্শেদ, পিপিএম-সেবা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি ও সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

পিবিআই কর্তৃপক্ষ জানায়, ২০২১ সালের ২৪ অক্টোবর রাত ৮টা ৪৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিটের মধ্যে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এনায়েতপুর দক্ষিণপাড়ার আবু বকর সিদ্দিকের বাড়ির একটি রুমে ভাড়াকৃত বাসায় বাদল মিয়া ওরফে জোসুকে গলায় গামছা পেঁচিয়ে ও মারধোর করে হত্যা করা হয়। পরদিন নিহতের বাবা মোঃ সিদ্দিকুর রহমান অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রথমে আশুলিয়া থানা পুলিশ মামলাটি তদন্ত শুরু করে। পরে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রায় এক বছর আট মাস তদন্ত শেষে সিআইডি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। তবে আদালত ওই প্রতিবেদন গ্রহণ না করে আরও অধিকতর তদন্তের জন্য মামলাটি পিবিআই ঢাকা জেলাকে নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় পিবিআইয়ের এস,আই ফরহাদ মোল্লাকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পিবিআইয়ের দেওয়া তথ্য মতে জানা যায়, নিহত বাদল মিয়া ওরফে জোসুর সঙ্গে মোঃ শাওন আহম্মেদ সুজনের পূর্ব পরিচয় ও ঘনিষ্ঠগত সু সম্পর্ক ছিল। সুজন ধামরাইয়ের একটি টেক্সটাইল কোম্পানিতে চালক হিসেবে কর্মরত থাকার সময় বাদলের সঙ্গে তার পরিচয় হয়।

তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঘটনার দিন এক তরুণীকে সঙ্গে নিয়ে যৌন সম্পর্ক স্থাপনের বিষয়ে বাদলের সঙ্গে সুজনের কথা হয়। বাদলের আমন্ত্রণে সুজন আশুলিয়ার এনায়েতপুর দক্ষিণপাড়ায় মোর্শেদের ভাড়া বাসায় নিয়ে যান। পরবর্তীতে ওই তরুণীকে বাসায় না পেয়ে বাদল নিজেই সুজনের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। সুজন এতে রাজি না হওয়ায় বাদল তার শার্টের পকেটে থাকা ৩ হাজার টাকা নিয়ে নেন এবং আরও ৫ হাজার টাকা এনে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন বলে তদন্তে উঠে এসেছে।

এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। তখন সুজন বাদলের ঘাড়ের বাম পাশে ঘুষি মারলে তিনি খাটের ওপর পড়ে যান। পরে সুজন গলায় গামছা পেঁচিয়ে এবং মুখে বালিশ চেপে ধরে বাদলকে হত্যা করেন বলে পিবিআইয়ের তদন্তে জানা গেছে। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান তিনি।

পিবিআই কর্তৃপক্ষ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৫ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকা থেকে শাওন আহম্মেদ সুজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পরে আদালতে হত্যা কান্ডের স্বীকারোক্তি মূলক গুরুত্বপূর্ন জবানবন্দি প্রদান করেন।

সংবাদ সম্মেলনে পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম. এন. মোর্শেদ গণমাধ্যমকে আরও জানান, আদালতের নির্দেশে অধিকতর তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকেই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং জড়িত আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করে পিবিআই। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে , সেগুলোও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে বলে জানান তিনি এবং মামলার তদন্ত কাজ চলমান আছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি