1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে পাঁচ আসামি গ্রেপ্তার - Stbanglatv.com
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে পাঁচ আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার চার আসামি ও মাদক সেবন করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে একজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের নির্দেশনায় চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পশ্চিম হাছনদন্ডি এলাকার মতিউর রহমান ওরফে মতি মেম্বার (৫৫), উত্তর হাশিমপুর এলাকার রাশেদুল ইসলাম ওরফে সুমন (৪০), জাফরাবাদ এলাকার মোহাম্মদ নোমান (২৩), একই এলাকার মোহাম্মদ নুর মোহাম্মদ (২৪) এবং পূর্ব এলাহাবাদ নতুনপাড়া এলাকার মুসলিম বিজয় (২০)।

পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে চন্দনাইশ থানায় ২০২৪ সালে দায়ের করা পৃথক দুটি মামলায় বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। অপরদিকে, মুসলিম বিজয়কে ১৮ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০০ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: চন্দনাইশ থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি