1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, সততা ও দেশপ্রেমের চর্চা করতে হবে শিক্ষার্থীদের — এমপি নূরুল ইসলাম বুলবুল - Stbanglatv.com
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, সততা ও দেশপ্রেমের চর্চা করতে হবে শিক্ষার্থীদের — এমপি নূরুল ইসলাম বুলবুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View
  • এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

    চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। উচ্চশিক্ষার পাশাপাশি জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখা এবং তা বাস্তবায়নে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. হাকিমুল হাসান সিদ্দিকী। জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, কলেজজীবন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলাবোধ ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আইন মেনে চলা, সামাজিক মূল্যবোধ বজায় রাখা এবং অপরাধ ও মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন। একই সঙ্গে প্রযুক্তির সঠিক ব্যবহার ও সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন। নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য শুধু সনদ অর্জন নয়, বরং প্রকৃত জ্ঞান ও মানবিক গুণাবলি অর্জন করা। এ জন্য শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা ও সৃজনশীল চিন্তায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাকিমুল হাসান সিদ্দিকী শিক্ষার মানোন্নয়নে উন্নত অবকাঠামোর পাশাপাশি মানসম্মত পাঠদান, আধুনিক শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। সভাপতির বক্তব্যে তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, কলেজের শিক্ষার পরিবেশ ও ঐতিহ্য ধরে রেখে শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও মননে সমৃদ্ধ করে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা এবং পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানের নবীনবরণ পর্বে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গান, নাচসহ বিভিন্ন পরিবেশনায় কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় আনন্দমুখর পরিবেশ।

  • Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category

    © All rights reserved © 2026

    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি