1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পরিবেশ সুরক্ষায় সবুজের আহ্বানে ব্লাড ফাইটার্স কমিউনিটির বৃক্ষরোপণ অভিযান - Stbanglatv.com
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

পরিবেশ সুরক্ষায় সবুজের আহ্বানে ব্লাড ফাইটার্স কমিউনিটির বৃক্ষরোপণ অভিযান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২৩ Time View

 

বিশেষ প্রতিনিধি: মোঃ জহির খান

জলবায়ুর ভারসাম্য রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফেনীর ছাগলনাইয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফাইটার্স কমিউনিটি আয়োজন করেছে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’। শনিবার সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ ও সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

“গাছ লাগাবো, গাছ বাঁচাবো, আমার সবুজ প্রাণ—সবুজ সতেজ করবো এদেশ, খোদার সেরা দান” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. আরিফুল ইসলাম। বিশেষ উপস্থিতি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি শাহাদাত হোসেন সোহরাব।

অনুষ্ঠানে সার্বিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন ব্লাড ফাইটার্স কমিউনিটির উপদেষ্টা পরিষদের সদস্য মো. সাইফ উদ্দিন বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ট্রাস্টের এরিয়া কো-অর্ডিনেটর মোহাম্মদ ফয়সাল ভূঁইয়া।

এ সময় সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্য, উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী এবং স্বেচ্ছাসেবীরা একসঙ্গে প্রতীকী বৃক্ষরোপণে অংশ নেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মাঝে বিপুলসংখ্যক বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

ব্লাড ফাইটার্স কমিউনিটির নেতৃবৃন্দ জানান, রক্তদান ও মানবসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও সংগঠনটি নিয়মিত কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সমাজকল্যাণ ও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি