
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৭টা ৩৫ মিনিটে শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জ মো. ওবাইদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. ফয়সাল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানে কয়লাবাড়ি গ্রামের মো. আইনালের বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে মো. জাহাঙ্গীর আলম (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার নামোচাকপাড়া, আজমতপুর (দক্ষিণমাথা) এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ১ কেজি কথিত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
Leave a Reply