
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ মোঃ মিজানুর রহমান (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত নাচোল উপজেলার কসবা ইউনিয়নের বিজলীপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মিজানুর রহমান বিজলীপাড়া গ্রামের মৃত সমিজুলের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাচোল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম মামলার বাদী হয়ে নাচোল থানায় মামলাটি দায়ের করেন। অভিযানে উদ্ধার করা ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply