1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলে সরকারি হালট বন্ধের অভিযোগ, দুর্ভোগে কয়েকটি পরিবার - Stbanglatv.com
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

তাড়াইলে সরকারি হালট বন্ধের অভিযোগ, দুর্ভোগে কয়েকটি পরিবার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩ Time View

 

হুমায়ূন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ২নং রাউতি ইউনিয়নের ভাওয়াল (আদলপুর নয়াপাড়া) গ্রামে সরকারি হালট (চলাচলের রাস্তা) বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ফাইজুল ইসলাম তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারি হালট দখল করে সেখানে গবাদি পশু বেঁধে রাখাসহ বিভিন্নভাবে চলাচলের পথ বন্ধ করে রেখেছেন। ফলে কয়েকটি পরিবার স্বাভাবিকভাবে ওই রাস্তা ব্যবহার করতে পারছে না এবং বিকল্প পথে চলাচল করতে বাধ্য হচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, রাস্তা অবমুক্ত করার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা তা আমলে নেয়নি। বরং রাস্তা ছাড়তে অস্বীকৃতি জানিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করেছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বর্ষা মৌসুমে বিকল্প পথে চলাচল করতে গিয়ে এলাকাবাসীকে হাঁটুসমান পানি পেরিয়ে যাতায়াত করতে হয়। এতে শিশু, নারী ও বয়স্কদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সরকারি রাস্তা দ্রুত অবমুক্ত করার জন্য তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সালেহ মাসুদ করিমের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের দ্রুত পদক্ষেপে সরকারি হালট দখলমুক্ত হয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি