1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শিবগঞ্জে বিআরডিবির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত, চারা বিতরণ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

শিবগঞ্জে বিআরডিবির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত, চারা বিতরণ

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৪ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক বাস্তবায়িত মউভুক্ত সমিতির সভাপতি, ম্যানেজার ও সদস্যদের অংশগ্রহণে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) শিবগঞ্জ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অফিস হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি (জুমের মাধ্যমে) বক্তব্য দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ঢাকা সদর দপ্তরের যুগ্ম পরিচালক মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথি বক্তব্যে বলেন, সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও সদস্যদের আত্মনির্ভরশীল করে তুলতে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার, ইউসিসিএ লিমিটেডের পরিদর্শক আল আমিন, বিআরডিবির মাঠ সংগঠক মোঃ এনামুল হক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রশিক্ষণে সমিতি পরিচালনা, নেতৃত্বের বিকাশ, সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা, সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন। প্রশিক্ষণ শেষে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার জানান, এ ধরনের প্রশিক্ষণ সমিতির কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি সদস্যদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি