1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ট্রাকসহ নেশাজাতীয় সিরাপ ও ইয়াবা জব্দ, আটক ২ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ট্রাকসহ নেশাজাতীয় সিরাপ ও ইয়াবা জব্দ, আটক ২

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৩ Time View

 

এনামুল হক নাসিম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী পৃথক দুই অভিযানে এক ট্রাক, ২ হাজার ৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ৫৮৫ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুন) রাত প্রায় ১০টায় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহল দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকায় প্রাণিসম্পদ কোয়ারেন্টাইনের পাশের সড়কে অভিযান চালায়।

এ সময় একটি বাংলাদেশি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৯৯৯০) তল্লাশি করে সাতটি প্লাস্টিকের বস্তায় রাখা ২ হাজার ৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf’ সিরাপ উদ্ধার করা হয়। অভিযানে ট্রাকচালক মো. রিয়াদ হোসেন (২০)কে আটক করা হয়। তার বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলায়। এছাড়া একটি মোবাইল ফোন ও ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ৬৮ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে একই দিন রাত সাড়ে ৯টার দিকে চৌকা বিওপির নায়েক সুরজিত নাগের নেতৃত্বে একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. নাঈম ইসলাম (১৮) নামে এক যুবককে ৫৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়। নাঈমের বাড়ি শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামে। জব্দকৃত ইয়াবা ও মোবাইল ফোনের সিজার মূল্য ২ লাখ ৫০০ টাকা। বিজিবি জানায়, দুই অভিযানে জব্দকৃত ট্রাক, নেশাজাতীয় সিরাপ, ইয়াবা ট্যাবলেট ও মোবাইল ফোনের সর্বমোট সিজার মূল্য ৭০ লাখ ৩৫ হাজার টাকা।

আটক দুই আসামি, জব্দকৃত আলামত ও ট্রাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি