1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী মাওলানা হারুন-অর-রশীদ - Stbanglatv.com
শনিবার, ২৩ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী মাওলানা হারুন-অর-রশীদ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৭ Time View

 

মো. শাহীন আলম, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১১ নং হরিপুর ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা হারুন-অর-রশীদ।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ত্যাগ, সাম্য ও মানবতার মহান আদর্শে উজ্জীবিত হয়ে পবিত্র ঈদ-উল-আযহা আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক।”

তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ১১ নং হরিপুর ইউনিয়ন পরিষদকে ন্যায় ও ইনসাফভিত্তিকভাবে পরিচালনা করবেন এবং সমাজ থেকে মাদক, জুয়া, চাঁদাবাজি ও সকল ধরনের অনিয়ম দূর করতে কাজ করবেন।

মাওলানা হারুন-অর-রশীদ বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ নং হরিপুর ইউনিয়নের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ক্বারী আনা কুরআন শিক্ষা ফাউন্ডেশনের গাইবান্ধা জেলা সভাপতির দায়িত্বে রয়েছেন।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে তিনি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি