1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জিএম নজরুল ইসলাম জমাদার অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জিএম নজরুল ইসলাম জমাদার অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

মোঃ সবুজ সরদার, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব জিএম নজরুল ইসলাম জমাদার শারীরিকভাবে অসুস্থ হয়ে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবরে রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি লোহাগড়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলের দুঃসময়ে রাজপথের একজন সাহসী সৈনিক হিসেবে সক্রিয় ছিলেন তিনি। রাজনৈতিক প্রতিকূলতা ও নানা সংকটের সময়ে নেতাকর্মীদের পাশে থেকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন। বিশেষ করে দলের কঠিন সময়ে তিনি অনেক নেতাকর্মীর অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর অভিজ্ঞতা, ত্যাগ ও রাজনৈতিক অবদান সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে রয়েছে।

লোহাগড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রিয় এই প্রবীণ নেতার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। নেতাকর্মীরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাঁর পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।

দোয়া ও প্রত্যাশা— মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের প্রিয় চাচা জিএম নজরুল ইসলাম জমাদারকে দ্রুত সুস্থতা দান করুন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি