1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্কুর আলী ও রানার অত্যাচারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে গ্রাম পুলিশ দুলালের পরিবার - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

শুক্কুর আলী ও রানার অত্যাচারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে গ্রাম পুলিশ দুলালের পরিবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

নেত্রকোনা থেকে,
নেত্রকোণার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের ময়মনসিংহ ধোবাহালা গ্রামে গ্রাম পুলিশ দুলাল মিয়ার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শুক্কুর আলী ও রানা মিয়ার নেতৃত্বে একটি দল দীর্ঘদিন ধরে তাদের ওপর অত্যাচার চালিয়ে আসছে। জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ২৩ ও ২৪ নভেম্বর পরপর দুই দিন তাদের ওপর হামলা চালানো হয়।
বাদী দুলাল মিয়ার অভিযোগ অনুযায়ী, গত ২৩ নভেম্বর বিকাল আনুমানিক ৩টার দিকে তার ছোট মেয়ে তাদের ভোগদখলীয় জমির নারকেল গাছ থেকে নারকেল পাড়তে গেলে শুক্কুর আলী ও রানা মিয়াসহ বিবাদীরা তাকে মারধর করে। মেয়ের চিৎকার শুনে তার মা বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়।

পরে বড় মেয়ে, বড় মেয়ের জামাই ও ভাতিজি এগিয়ে গেলে তাদেরও মারধর করে রক্তাক্ত ও নীলাফুলা জখম করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।

একই সময় বিবাদীরা বসতবাড়িতে হামলা চালিয়ে ঘরের ভাঙচুর করে এবং ঘরের ভেতরে থাকা ট্রাঙ্ক ভেঙে টাকা লুট করে নিয়ে যায় বলে দাবি করা হয়।
পরদিন ২৪ নভেম্বর বিকাল আনুমানিক ৪টার দিকে দুলাল মিয়ার ছেলে রেজাউল নেত্রকোণা থেকে বাড়িতে আসার পথে বাউসী বল খেলার মাঠে পৌঁছালে রানা মিয়া তার বন্ধু ও সহযোগীদের নিয়ে তাকে একা পেয়ে পথরোধ করে মারধর করে জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শুধু মারধর-লুটপাটই নয়, শুক্কুর আলী ও রানা মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগও করেছেন ভুক্তভোগী পরিবার।

দুলাল মিয়ার দাবি, জমি দখল করতে না পেরে বিবাদীরা এখন একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে তার পুরো পরিবারকে হয়রানি করছে। একদিকে মারধর-হুমকি, অন্যদিকে মিথ্যা মামলার ভয়, এই দুই চাপে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।

তিনি বলেন,আমরা গ্রামের সাধারণ মানুষ। মিথ্যা মামলার পেছনে দৌড়াইতে দৌড়াইতে আমরা নিঃস্ব হয়ে যাইতেছি।

দুলাল মিয়ার পরিবারের দাবি, বিবাদীরা তাদের প্রকাশ্যে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। হুমকি ও ভয়ে বর্তমানে তারা ঘর থেকে বের হতে পারছেন না। গ্রামের একজন গ্রাম পুলিশ হয়েও নিজের পরিবারের নিরাপত্তা দিতে না পারায় তিনি হতাশা প্রকাশ করেছেন।

এ ঘটনায় তিনি বারহাট্টা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন শুক্কুর আলী পিতা: মৃত হাফিজ উদ্দিন রানা মিয়া পিতা: মৃত রহিম উদ্দিন আলমগীর পিতা: জালাল মিয়া
এছাড়া শুক্কুর আলীর অজ্ঞাতনামা বন্ধু ও সহযোগীরা।

বিষয়টি সরেজমিনে তদন্ত করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি