1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর ১৫ দিনব্যাপী মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন - Stbanglatv.com
শনিবার, ২৩ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর ১৫ দিনব্যাপী মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১৫ দিনব্যাপী মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে শনিবার (২৩ মে) এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ্ মোঃ মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, জেলা সমাজসেবা সহকারী পরিচালক মোঃ মাহবুবুল আলম, জেলা সমাজসেবা অফিসার (রেজিষ্ট্রেশন) মোঃ ফিরোজ কবির, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে জেলার ২৫ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের নিয়ে ১৫ দিনব্যাপী সেলাই মেশিন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রশিক্ষণ চলাকালে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে প্রতিদিন ৫০০ টাকা করে ভাতা প্রদান করা হবে। এছাড়াও প্রশিক্ষণ শেষে প্রত্যেক নারীকে এককালীন ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হবে, যা তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি