1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অষ্টগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, স্ত্রীসহ আহত ২ - Stbanglatv.com
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

অষ্টগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, স্ত্রীসহ আহত ২

মোহাম্মদ রাসেল,(ইটনা,মিটামইন,অষ্টগ্রাম)কিশোরগঞ্জ 
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৩ Time View

মোহাম্মদ.রাসেল(ইটনা-মিটামইন-অষ্টগ্রাম)কিশোরগঞ্জ প্রতিনিধি

‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে বজ্রপাতে মহব্বত খা (৩৬) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীসহ আরও দুই নারী আহত হয়েছেন। শনিবার (২৩ মে) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত মহব্বত খা বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ও জমরুত খার ছেলে। তিনি তিন ছেলে সন্তানের জনক ছিলেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আবহাওয়া খারাপ হতে শুরু করে। এ সময় বাড়ির সামনে ধানের খলায় কাজ করছিলেন মহব্বত খা। বৃষ্টির আশঙ্কায় ধান স্তুপ করতে গেলে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। বজ্রপাতের সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

‎পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎বজ্রপাতের ঘটনায় আহত হন মহব্বত খার স্ত্রী রুমা বেগম (৩৬)। তার ডান হাত পুড়ে গেছে বলে জানা গেছে। এছাড়া মর্জিনা (৫০) নামে এক বৃদ্ধার দুই পা দগ্ধ হয়েছে। আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

‎অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা বলেন, বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ। খারাপ আবহাওয়ায় সবাইকে খোলা মাঠ ও ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলতে হবে। নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি