
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে যুব সমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে যুব উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জেলা শাখা। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন ‘রেজিলিয়েন্স,এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (রিলাই) প্রকল্প’-এর আওতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হারুনুর রশীদ। কর্মশালায় সভাপতিত্ব করেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডিএফ) এর জেলা ব্যবস্থাপক মোঃ মাহাবুবুর রশীদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার কর্মকার, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ রাকিবুল ইসলাম, জেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মোখলেছুর রহমান প্রমুখ। উক্ত কর্মশালায় যুব উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় আরইএলআই প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, যুব সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ও উদ্যোক্তা উন্নয়নমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালায় অংশগ্রহণকারীরা যুবদের জন্য টেকসই কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা তৈরিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
© All rights reserved © 2023
Leave a Reply