1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগে কঠোর হুঁশিয়ারি এমপি বুলবুলের - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগে কঠোর হুঁশিয়ারি এমপি বুলবুলের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৮৬ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিস পরিদর্শন করেছেন মোঃ নূরুল ইসলাম বুলবুল। শনিবার (২৩ মে) তিনি জেলা নির্বাচন অফিস পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবাপ্রার্থীদের ভোগান্তি বন্ধে কঠোর অবস্থানের কথা জানান। পরিদর্শনকালে এমপি বুলবুল বলেন, জেলা নির্বাচন অফিসে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। জনগণ যাতে হয়রানি ও ভোগান্তির শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এমপি মোঃ নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, “টাকা পেলে কঠিন কাজ সহজ হয়ে যায়, আর টাকা না পেলে সহজ কাজও কঠিন হয়ে যায়—এ ধরনের অভিযোগ আমরা প্রায়ই শুনি। কেউ যেন সেবাপ্রার্থীদের অযথা ঘোরাঘুরি করাতে না পারে। কোনো অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোঃ আজাদুল হেলাল, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম প্রামাণিক, পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ সোহেল রানা এবং রবিউল ইসলাম রবি সহ জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি