1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বেলেপুকুর ৩ নং ওর্য়াডের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এমপি বুলবুলের মতবিনিময় সভা - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

বেলেপুকুর ৩ নং ওর্য়াডের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এমপি বুলবুলের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৮৪ Time View

 

এনামুল হক নাসিম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের বেলেপুকুর এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা মোঃ নূরুল ইসলাম বুলবুল এমপি। সভায় এলাকার রাস্তাঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, সুপেয় পানির সংকট নিরসন, মাদক নির্মূলসহ বিভিন্ন জনদুর্ভোগ ও এলাকার সার্বিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান। সভায় বক্তব্যকালে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, জনগণের সমস্যার সমাধান করাই জনপ্রতিনিধিদের প্রধান দায়িত্ব। বেলেপুকুর এলাকার উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকার তরুণ সমাজকে রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকেও আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম রবি ও স্থানীয় নেতাকর্মীবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। মতবিনিময় সভাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি