1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মাসুদ রানা শাহিন - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মাসুদ রানা শাহিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১১৬ Time View

 

মো. শাহীন আলম, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলাবাসী, দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আগামী সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মাসুদ রানা শাহিন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এটাই তার প্রত্যাশা।

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে সুন্দরগঞ্জ উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি।

মো. মাসুদ রানা শাহিন মাদক, জুয়া ও সকল ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

উল্লেখ্য, মো. মাসুদ রানা শাহিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত সংগঠন জিয়া সাইবার ফোর্সের গাইবান্ধা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি