
এনামুল হক নাসিম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উদ্যোগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে “শ্রমিক মিলন মেলা ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এ্যাড. আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান ভূইয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য শ্রমিকদের মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক, সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শ্রমিকদের অংশগ্রহণে মিলনমেলা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
© All rights reserved © 2026
Leave a Reply