
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে হত্যাকাণ্ডের শিকার গৃহশিক্ষিকা মরিয়মের পরিবারের পাশে দাঁড়িয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় মরিয়মের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন তিনি। এসময় নিহত মরিয়মের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। এসময় আরও উপস্থিত ছিলেন মোহাঃ নজরুল ইসলাম, মাওলানা আবু জার গিফারী, হাফেজ গোলাম রাব্বানীসহ স্থানীয় নেতৃবৃন্দ। সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, মরিয়ম হত্যাকাণ্ড অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি মরিয়মের পরিবারকে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন। স্থানীয় নেতৃবৃন্দও মরিয়ম হত্যার দ্রুত বিচার দাবি করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্ত দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।
© All rights reserved © 2026
Leave a Reply