
মোঃ জহির খান,বিশেষ প্রতিনিধি
লায়ন জেলা ৩১৫ বি-২, বাংলাদেশ-এর আওতাধীন ফেনীর অন্যতম সামাজিক সংগঠন “লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরী”-এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কেবিনেট গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ছাগলনাইয়ার নিজকুঞ্জরা গ্রামের কৃতি সন্তান লায়ন মোহাম্মদ ফয়সল ভূঁইয়া সর্বসম্মতিক্রমে সেক্রেটারি (সাধারণ সম্পাদক) নির্বাচিত হয়েছেন।
তার এ গৌরবময় অর্জনে ফেনীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিশেষ করে এক যৌথ বিবৃতিতে “পায়রা ইয়ুথ সোসাইটি”-র নেতৃবৃন্দ নবনির্বাচিত সেক্রেটারি লায়ন মোহাম্মদ ফয়সল ভূঁইয়াকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তার নেতৃত্ব ও দিকনির্দেশনায় লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরী আর্তমানবতার সেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও গতিশীল ভূমিকা পালন করবে। পাশাপাশি ফেনী অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ক্লাবটি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সেক্রেটারি লায়ন মোহাম্মদ ফয়সল ভূঁইয়া ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নতুন সেশনে ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন এবং মানবসেবামূলক কর্মকাণ্ড সফল করতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
© All rights reserved © 2023
Leave a Reply