1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, জরিমানাসহ কারখানা সিলগালা - Stbanglatv.com
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, জরিমানাসহ কারখানা সিলগালা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওলি মোড় এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, যথাযথ অনুমোদন ছাড়াই পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর ও বিষাক্ত উপায়ে পুরাতন ব্যাটারি পুড়িয়ে এসিড ও সীসা উৎপাদন করা হচ্ছিল। এ ঘটনায় জনস্বাস্থ্য ও পরিবেশ বিপন্ন করার দায়ে কারখানার মালিক আবুল কাশেমকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ। পাশাপাশি কারখানাটির কার্যক্রম বন্ধ করে সেটি সম্পূর্ণ সিলগালা করা হয়।

অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের সদস্যরা অংশ নেন। এছাড়া ঝিলিম ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মাসুদ রানা, ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল রহমান এবং স্থানীয় জনগণ সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এমন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি