
নিজস্ব প্রতিবেদক এসটি বাংলা টিভি
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নে দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ (VGF) চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ মে) সকালে সিদলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরিদ আহমেদ,ইউপি সচিব মো. আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা বিল্লাল হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিন মিয়াসহ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এ সময় দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি বরাদ্দের ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ শুরু করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদকে সামনে রেখে এ ইউনিয়নের ৬৩৪৭ টি নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারের খাদ্য সহায়তা নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply