
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিনি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমান। এসময় তিনি কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের মাঝে সারের সঠিক সরবরাহ নিশ্চিতকরণ এবং সার ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর ও মেয়র পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলামসহ বিসিআইসি ও বিএডিসির বিভিন্ন সার ডিলার এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। সভায় বক্তারা বলেন, কৃষি নির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সময়মতো কৃষকদের কাছে মানসম্মত সার পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় এলাকার কৃষি উন্নয়ন, সার বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন এবং কৃষকদের ভোগান্তি কমাতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply