1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলে মেইন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত - Stbanglatv.com
বুধবার, ২০ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

তাড়াইলে মেইন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫৯ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মাল্টি সেক্টোরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (MAIN) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২০ মে ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় স্থানীয় পর্যায়ে পুষ্টি পরিস্থিতি উন্নয়ন, আন্তঃখাত সমন্বয় জোরদার এবং কার্যকর বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার।

 

তিনি পুষ্টি উন্নয়নে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোহাম্মদ জুবায়ের রহমান এবং ডা. মোঃ আসিফ ইকবাল। তাঁরা পুষ্টি উন্নয়ন কার্যক্রমের বাস্তব চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন।

সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতিশ দাস রাজীব। এছাড়া উপস্থিত ছিলেন তাড়াইল থানা অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, তাড়াইল উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনামুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান , কৃষি কর্মকর্তা বিকাশ রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়, তাড়াইল উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশল নাদিম সহ তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন রশিদ জুয়েলসহ অন্যান ইলেকট্রন প্রিন মিডিয়া।

অনুষ্ঠানটি বাস্তবায়ন করে দি হাঙ্গার প্রজেক্ট–বাংলাদেশ, তাড়াইল। সভায় স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি