1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাশকতার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আদালতে সোপর্দ*   - Stbanglatv.com
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

নাশকতার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আদালতে সোপর্দ*  

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৪ Time View

 

*সবুজ সরদার উপজেলা প্রতিনিধি লোহাগড়া নড়াইল

নাশকতার মামলায় গ্রেপ্তার দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওহিদুর রহমান সরদারকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করেছে লোহাগড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে লোহাগড়া শহরের গোপীনাথপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৫৩ বছর বয়সী ওহিদুর রহমান সরদার উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের হাতেম সরদারের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগ কমিটির সভাপতি।

গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই তারেক ও এএসআই কবির আহম্মদের নেতৃত্বে একদল পুলিশ গোপীনাথপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে।

লোহাগড়া থানার ইন্সপেক্টর তদন্ত অজিত কুমার রায় জানান, ২০২৪ সালের ৯ ডিসেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ইজাজুর রহমান বাবু বাদী হয়ে লোহাগড়া থানায় একটি নাশকতার মামলা দায়ের করেন। মামলা নম্বর ১। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার বিকেলে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কালনা-নড়াইল-যশোর জাতীয় মহাসড়কে মিছিল করে। এরপরই পুলিশ দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান জোরদার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি