1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে দেড় কেজি গাঁজাসহ আটক ২ - Stbanglatv.com
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে দেড় কেজি গাঁজাসহ আটক ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৯ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর অভিযানে দেড় কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (১৮ মে) দুপুর ১২টা থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত সদর মডেল থানাধীন উপর রাজারামপুর কুমারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন— সদর উপজেলার উপর রাজারামপুর কুমারপাড়া গ্রামের মোঃ আক্তারুল (২৫) এবং দূর্গাপুর চাইপাড়া এলাকার মোঃ সিফাত হাসান (২২)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বাদী হয়ে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি