1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোনামসজিদ স্থলবন্দরের উন্নয়ন নিয়ে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি বুলবুলের বৈঠক - Stbanglatv.com
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

সোনামসজিদ স্থলবন্দরের উন্নয়ন নিয়ে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি বুলবুলের বৈঠক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল । প্রতিমন্ত্রী সাথে সাক্ষাৎকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর-এর আধুনিকায়ন, আমদানি-রপ্তানি কার্যক্রম সম্প্রসারণ এবং বন্দরের সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, পণ্য পরিবহনে গতি বৃদ্ধি, ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। এসময় মাননীয় প্রতিমন্ত্রী বিষয়গুলো অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং আগামী ঈদের পর সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শনে আসার আগ্রহ প্রকাশ করেন।

স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মহল মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর হিসেবে সোনামসজিদ বন্দরের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি