1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াইলে ট্রাক-লাটা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ৩ - Stbanglatv.com
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

নড়াইলে ট্রাক-লাটা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪৯ Time View

 

সবুজ সরদার উপজেলা প্রতিনিধি লোহাগড়া নড়াইল

নড়াইল সদর উপজেলায় ট্রাক ও অবৈধ বালু বোঝাই লাটা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেল্পার নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

সোমবার, ১৮ মে সকাল সাড়ে ১০টার দিকে কালনা-যশোর মহাসড়কের তালতলা পল্লী বিদ্যুতের অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে মুরগি নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল একটি ট্রাক। ট্রাকে চালকের সঙ্গে ছিলেন হেল্পার মঞ্জুরুল বাবু। পথে তালতলা পল্লী বিদ্যুতের অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অবৈধ বালু বোঝাই একটি লাটা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকের হেল্পার মঞ্জুরুল বাবু। তিনি সাতক্ষীরা সদরের বাসিন্দা। দুর্ঘটনায় আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইল তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী জানান, দুর্ঘটনার পর ট্রাক ও লাটা গাড়ি দুটোই জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি