1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াইলের কালিয়ায় গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার,খুলনার বাসিন্দা লাশ। - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

নড়াইলের কালিয়ায় গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার,খুলনার বাসিন্দা লাশ।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১১৯ Time View

বিশেষ প্রতিনিধি নড়াইল।

নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাগান থেকে মোহাম্মদ আব্দুল রশীদ (৪৭) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল রশীদ খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা যায়।

সোমবার (১৮ মে) সকালে সালামাবাদ ইউনিয়ন পরিষদের পাশের একটি বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি দ্রুত কালিয়া থানা পুলিশকে জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন পথচারী বাগানের ভেতরে গলায় রশি পেঁচানো অবস্থায় এক ব্যক্তিকে ঝুলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে কালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে নিহত ব্যক্তি খুলনার কয়রা উপজেলা থেকে কীভাবে কালিয়ার সালামাবাদ এলাকায় এলেন এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা নিয়ে এলাকায় রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে জন্য তদন্ত অব্যাহত রয়েছে বলে সাংবাদিকদের জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি