1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাংশায় গভীর রাতে ভয়াবহ ডাকাতি অস্ত্রের মুখে পরিবারকে জিম্মি করে প্রায় ৮ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ - Stbanglatv.com
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

পাংশায় গভীর রাতে ভয়াবহ ডাকাতি অস্ত্রের মুখে পরিবারকে জিম্মি করে প্রায় ৮ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১২ Time View

 

মোঃ মেহেদী হাসান বিশ্বাস পাংশা, রাজবাড়ী প্রতিনিধঃ

রাজবাড়ীর পাংশা উপজেলায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দলের ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে একটি পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার মাছপাড়া ইউনিয়নের নওপাড়া পাগলের বটতলা এলাকায়।

 

ভুক্তভোগী সামাদ আলী শেখের পরিবার সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তাদের বাড়িতে হামলা চালায়।

 

এসময় বাড়ির উঠানে ধান মারাইয়ের কাজ করছিলেন সামাদ আলী শেখের ছেলে মো. জুয়েল। ডাকাতদল এসে তার বুকে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে ফেলে।

 

পরে জুয়েলকে ব্যবহার করে বাড়ির অন্য সদস্যদের ভয়ভীতি দেখিয়ে নিয়ন্ত্রণে নেওয়া হয়। একপর্যায়ে পরিবারের কয়েকজন সদস্যকে বেঁধে রেখে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় ডাকাতরা।

 

ভুক্তভোগী পরিবার জানায়, ডাকাতরা পরিকল্পিতভাবে বাড়ির বিভিন্ন কক্ষ তছনছ করে মূল্যবান মালামাল নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি