1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ - Stbanglatv.com
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৮ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রোববার (১৭ মে) সকালে নেত্রকোনা থেকে কিশোরগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়। জানা গেছে, নেত্রকোনার কুরপাড়া সিএনজি স্টেশন থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়।

পথিমধ্যে মেরেঙ্গা তারেরঘাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে সিএনজিটি সড়কের পাশে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই আনুমানিক ৫০ বছর বয়সী এক নারী মারা যান।

দুর্ঘটনায় আহত হন আরও চার যাত্রী। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর এলাকায় কিছু সময় আতঙ্কের সৃষ্টি হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

[5/17, 7:50 PM] Shamim Sarkar: কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ১৯ মে শুরু

হুমায়ূন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জে ভূমিসংক্রান্ত সেবা সহজ ও নাগরিকবান্ধব করতে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” আয়োজন করা হয়েছে। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত জেলার ১৩টি উপজেলা ভূমি অফিসে একযোগে এ মেলা অনুষ্ঠিত হবে।

রোববার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা প্রশাসক সোহানা নাসরিন।

জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের সঙ্গে সমন্বয় করে এ মেলার আয়োজন করা হচ্ছে। আগামী ১৯ মে সকাল ১০টায় ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকার তেজগাঁও ভূমি ভবন থেকে।

মেলায় ভূমিসংক্রান্ত বিভিন্ন অনলাইন ও সরাসরি সেবা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে land.gov.bd পোর্টালে রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, অনলাইনে মিউটেশন সার্টিফায়েড কপি ও মৌজা ম্যাপের আবেদনসহ বিভিন্ন সেবা।

এছাড়া ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ, ভূমি সেবা সহায়তা কেন্দ্রের লাইভ সেবা, সেবাগ্রহীতাদের প্রশ্নোত্তর এবং ভূমি বিষয়ক পরামর্শ প্রদান করা হবে।

মেলায় “অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম: দ্য চেঞ্জেস, ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড” শীর্ষক একটি সেমিনারও আয়োজন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ভূমি সেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, ভূমি সেবা সহজ ও নাগরিকবান্ধব করতে জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং এ কার্যক্রম প্রচারে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি