1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেম, চীন থেকে ইটনায় ছুটে এলেন যুবক - Stbanglatv.com
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেম, চীন থেকে ইটনায় ছুটে এলেন যুবক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩৯ Time View

 

মোহাম্মদ রাসেল: (ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) কিশোরগঞ্জ প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে প্রেম, এরপর সেই প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক যুবক।

গত (১৬ মে) রাতে ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের কিষ্টপুর গ্রামের মড়ল পাড়ায়।

 

জানা যায়, চীনা নাগরিক গাও ওয়েইয়ান তার বাবার নাম গাও ঝানশিন। তিনি চীনের হেনান প্রদেশের শিনশিয়াং শহরের মুয়ে জেলার বাসিন্দা এবং সেখানে সহকারী পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

 

গাও ওয়েইয়ান জানান, প্রায় দুই বছরেরও বেশি সময় আগে একটি চ্যাটিং অ্যাপের মাধ্যমে কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের বাসিন্দা ঝুমা আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নিয়ে তিনি মেয়ের দেওয়া ঠিকানায় বাংলাদেশে আসেন।

 

মো. নজরুল ইসলাম ও পাখি আক্তার দম্পতির মেয়ে ঝুমা আক্তার (১৮)। তিনি কিষ্টপুর আজিজিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দাখিল পাস করেন এবং বর্তমানে চৌগাংগা পুরান বাজার কামিল মাদ্রাসার প্রথম বর্ষের শিক্ষার্থী।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বিষয়টি এলাকায় জানাজানি হলে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় করতে শুরু করে। তবে এতে বিরক্ত না হয়ে পুরো পরিস্থিতি উপভোগ করছিলেন চীনা যুবক গাও ওয়েইয়ান। এসময় অনেকেই তার সঙ্গে ছবি তোলেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন।

 

 

স্থানীয় বাসিন্দা শরীফুল ইসলাম বলেন, আমরা চাই মেয়েটি যেন আইনগত স্বীকৃতি পায়। পরে যেন কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়।

 

এ বিষয়ে ইটনা উপজেলার নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, আমি বিষয়টি শুনেছি। পরে খোঁজ নিয়ে সত্যতা পেয়েছি। আইনিভাবে যেভাবে সহায়তা দেওয়ার প্রয়োজন হবে, আমরা তা করব

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি