1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াগাতী থানা কর্তৃক ১০০(একশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০২ - Stbanglatv.com
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

নড়াগাতী থানা কর্তৃক ১০০(একশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০২

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৯ Time View

 

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মিলন শেখ (৩৪) ও নিতাই শীল (২৫) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মিলন শেখ (৩৪) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন ডুমুরিয়া গ্রামের মৃত হাসান শেখের ছেলে ও নিতাই শীল (২৫) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন যোগানিয়া গ্রামের কার্তিক শীল ছেলে। গত ১৬ মার্চ ২৬ বিকাল ১৭.৩০ ঘটিকার সময় নড়াইল জেলার নড়াগাতী থানাধীন ০৯ নং বাঐসোনা গ্রামস্ত রোহিজ শেখের বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর হইতে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুর রহিম তত্ত্বাবধানে এসআই(নিঃ) এফ. এম. তারেক, এএসআই(নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মিলন শেখ (৩৪) ও নিতাই শীল (২৫) কে গ্রেফতার করি। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০(একশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন সিকদার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি