1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আদালতের সংখ্যা বাড়ছে ঈদ যাত্রা নির্বিঘ্নে সড়কমন্ত্রী বলেন  - Stbanglatv.com
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

আদালতের সংখ্যা বাড়ছে ঈদ যাত্রা নির্বিঘ্নে সড়কমন্ত্রী বলেন 

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৫ Time View

 

রাজবাড়ী জেলা প্রতিনিধিঃছাব্বির হোসেন বাপ্পি,

আসন্ন ঈদুল আজহা উদযাপন ও ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দেশের বিভিন্ন বাস টার্মিনাল ও সড়ক পথে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়ানো হচ্ছে। গত ঈদুল ফিতরে সারা দেশে ২৫টি ভ্রাম্যমাণ আদালত থাকলেও এবারের ঈদুল আজাহায় থাকবে ৬৯টি।

রবিবার দুপুরে রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, টার্মিনাল থেকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া গ্রহণের কোনো সুযোগ নেই।

তবে মহাসড়কের মাঝ থেকে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে গাড়িতে উঠলে, আইনশৃঙ্খলা বাহিনীর জন্য সেটি প্রতিরোধ করা কঠিন হয়ে যায়।

দৌলতদিয়া ফেরিঘাট থেকে বাস ডুবির ঘটনায় পরিবহনের ত্রুটি ও চালকের গাফিলতি ছিল বলে তদন্ত প্রতিবেদনে উঠছে আসছে বলে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, চালক ও তাদের সহযোগীদের প্রশিক্ষণে বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রায় ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়া প্রতিটি গাড়ির চালক ও তাদের সহযোগীদের ডোপ টেস্ট করা হবে। বিশ্বব্যাংকের সহায়তার সড়কের মৃত্যু রোধে সড়ক দুর্ঘটনা রোধে কাজ চলমান থাকবে। অনুষ্ঠানে দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় নিহত ২৪ জনের ক্ষতিগ্রস্ত পরিবারসহ জেলার ৬২টি পরিবারের মাঝে ২কোটি ৫৯ লাখ টাকার চেক হস্তান্তর করেন মন্ত্রী।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি