
মোঃ জহির খান ফেনী জেলা প্রতিনিধি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০নং ঘোপাল ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তরুণ ছাত্রদল নেতা মোঃ একরামুল হক।
তিনি ফেনী জেলা ছাত্রদলের বর্তমান সদস্য এবং ঘোপাল ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়ন সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় একরামুল হক বলেন,
“এলাকার অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং ৮নং ওয়ার্ডকে একটি আধুনিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। তরুণ নেতৃত্বের মাধ্যমে এলাকার উন্নয়নে নতুন মাত্রা যোগ করতে আমি বদ্ধপরিকর।”
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় রাজপথে সক্রিয় থাকা এই নেতা ছাত্র রাজনীতি থেকে উঠে এসে এখন মূলধারার জনসেবায় সম্পৃক্ত হতে চান। স্থানীয় ভোটারদের মতে, শিক্ষিত ও তরুণ প্রার্থী হিসেবে একরামুল হকের এলাকায় বেশ জনপ্রিয়তা রয়েছে। সততা ও নিষ্ঠার সাথে জনসেবার প্রত্যয় নিয়ে তিনি এগিয়ে যেতে চান।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইতোমধ্যে তিনি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ শুরু করেছেন। এলাকার মুরুব্বি ও যুবসমাজের দোয়া ও সমর্থন কামনা করে তিনি ভোটারদের আশ্বস্ত করেন যে, নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি সর্বোচ্চ ভূমিকা রাখবেন।
© All rights reserved © 2023
Leave a Reply