1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে সীরাত প্রতিযোগিতার বিজয়ীদের উৎসাহ দিলেন গ্রীন ভিউ স্কুলের প্রধান শিক্ষক - Stbanglatv.com
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সীরাত প্রতিযোগিতার বিজয়ীদের উৎসাহ দিলেন গ্রীন ভিউ স্কুলের প্রধান শিক্ষক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১২ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ের সীরাত প্রতিযোগিতা-২০২৬ এ পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উৎসাহ ও শুভেচ্ছা জানিয়েছেন গ্রীন ভিউ স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম। সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ধারণ ও অনুসরণে সীরাত চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে এ ধরনের প্রতিযোগিতা ইতিবাচক প্রভাব ফেলে। তিনি আরও বলেন, গ্রীন ভিউ স্কুল সবসময় শিক্ষার্থীদের ধর্মীয়, নৈতিক ও শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহ প্রদান করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে শুভেচ্ছা ও উৎসাহমূলক উপহার তুলে দেওয়া হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি