
মোঃ আশরাফুল আলম দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ১৯,৬০০/- টাকা মূল্যমানের ভারতীয় ইস্কফ সিরাপ আটক করা হয়েছে।
১৫ মে ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর বিওপি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১৯,৬০০/- (ঊনিশ হাজার ছয়শত) টাকা। ফুলবাড়ী ২৯ বিজিবির লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান অধিনায়ক তিনি বলেন
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply