1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ডিএনসির অভিযানে চোলাইমদ ও ওয়াশ উদ্ধার, আটক ১ - Stbanglatv.com
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

ডিএনসির অভিযানে চোলাইমদ ও ওয়াশ উদ্ধার, আটক ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৭ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ চোলাইমদ ও ওয়াশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ) বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানিক দল গোমস্তাপুর থানাধীন রাইহোগ্রাম পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসামি রবি হেমরম (৬৪) এর নিজ দখলীয় দুই কক্ষবিশিষ্ট মাটির দেয়াল ও টিনের ছাউনি যুক্ত বসতবাড়ির পূর্ব পাশের দক্ষিণমুখী শয়নকক্ষের খাটের নিচ থেকে ১০ লিটার চোলাইমদ এবং ১৫০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রবি হেমরম রাইহোগ্রাম পূর্বপাড়া গ্রামের মৃত বাড়ু হেমরমের ছেলে। তিনি পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুর ডাকঘর এলাকার বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক নির্মূল ও চোলাইমদ উৎপাদন বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি