1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সড়ক, সেতু ও রেলপথ উন্নয়ন নিয়ে মন্ত্রীর সঙ্গে এমপি বুলবুলের ফলপ্রসূ আলোচনা - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

সড়ক, সেতু ও রেলপথ উন্নয়ন নিয়ে মন্ত্রীর সঙ্গে এমপি বুলবুলের ফলপ্রসূ আলোচনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১০ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল সড়ক পরিবহণ, সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে চাঁপাইনবাবগঞ্জ বাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় মহানন্দা সেতুর টোল মওকুফ, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত পদ্মা-ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের রুট সম্প্রসারণ, সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন স্থাপন এবং স্থলবন্দর থেকে সরাসরি ঢাকার সঙ্গে রেল যোগাযোগ চালুর বিষয় গুরুত্ব পায়। এসময় এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, চাঁপাইনবাবগঞ্জকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগ হাব হিসেবে গড়ে তুলতে আধুনিক সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জরুরি। তিনি জনগণের ভোগান্তি কমাতে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবি তুলে ধরেন এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সোনামসজিদ স্থলবন্দরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন বলে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ধারাবাহিকভাবে যোগাযোগ রক্ষা করছেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি