1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বারইয়ারহাট সড়কের কদমতলীতে স্কুল ছাত্রকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত-৪ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

বারইয়ারহাট সড়কের কদমতলীতে স্কুল ছাত্রকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত-৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২১ Time View

 

সাকিব চৌধুরী চট্টগ্রাম।

 

চট্টগ্রাম মিরসরাইয়ে করেরহাট-বারইয়ারহাট সড়কের কদমতলীতে ট্রাকের পেছনে ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ জন আহত হয়। বৃহস্পতিবার ১৪ মে সকাল সাড়ে ১১ টায় বারইয়ারহাট কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের ১ম শ্রেণীর ছাত্র মোঃ হাসান রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় সে সড়কে ছিটকে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে ট্রাক চালক কষে ব্রেক দিলে পেছন থেকে আসা দ্রুত গতির বাইকের সাথে ট্রাকে ধাক্কা লাগে। এতে বাইক চালক করেরহাট ইউনিয়নের হাবিলদার বাসার আব্দুল কুদ্দুস, তার ছেলে সেকান্দার ও আরেক আরোহী মীর হোসেন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিএম হাসপাতালে নিয়ে যায়। আহত আব্দুল কুদ্দুস এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, একজন স্কুল ছাত্র গাড়ি না দেখে রাস্তা পার হতে দৌড় দিলে তাৎক্ষণিক ট্রাক চালক কষে ব্রেক দিলে ছাত্রটি কোনোভাবে রক্ষা পায় তবে ধাক্কা লেগে আঘাত পায়। কিন্তু ট্রাক ব্রেক দিলে পেছন থেকে আসা দ্রুত গতির বাইকটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে বাইক চালক ও বাইক আরোহীরা মারাত্মক ভাবে আহত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি