1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাকুন্দিয়ায় গৃহবধূকে ধর্ষণ-ভিডিও ধারণের অভিযোগ, বিদেশ পালানোর সময় যুবক গ্রেপ্তার - Stbanglatv.com
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

পাকুন্দিয়ায় গৃহবধূকে ধর্ষণ-ভিডিও ধারণের অভিযোগ, বিদেশ পালানোর সময় যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩১ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া: কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে শাহ আজম ওরফে প্রান্ত নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখা। পরে রাতেই তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। বুধবার সকালে আটক ব্যক্তিকে পাকুন্দিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

 

আটক হওয়া শাহ আজম ওরফে প্রান্ত পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া গ্রামের মৃত মতিন শাহের ছেলে। তিনি ওই গ্রামে অবস্থিত বিশ্ব রাহে রাজ ভান্ডার দরবার শরীফের খাদেম।

পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরে আটক হওয়া যুবকের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় নারী ও শিশু দমন আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

প্রসঙ্গত, ভুক্তভোগী নারী ও ওই যুবক সম্পর্কে চাচাতো দেবর-ভাবী। ওই নারীর স্বামী প্রবাসে থাকেন। গত বছরের ৩১ ডিসেম্বর রাতে থার্টিফার্স্ট নাইট উপলক্ষে বারবিকিউ রান্নার জন্য ওই যুবক ভুক্তভোগীকে তার নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

 

এমন অভিযোগে এনে গত ২৭ মার্চ ভুক্তভোগী নারী ওই যুবককে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি ধর্ষণ মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি