1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, যৌথ অভিযানে ট্রাক্টর জব্দ - Stbanglatv.com
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, যৌথ অভিযানে ট্রাক্টর জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৪ Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও সদর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে আটক ও জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ মে) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ঘটনাস্থল থেকে ২টি মাটিভর্তি ট্রাক্টর-টলি জব্দ করা হয়। এসময় মো. আশরাফুল ইসলাম (৩৭), পিতা- মো. রবু মন্ডল, সাং- আতাহির, থানা ও জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল হক নাহিদ। তিনি অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের দায়ে আটক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি