
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে চারটি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) । বুধবার (১৩ মে) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত ব্যাটালিয়নের চারটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করে। বিজিবি সূত্রে জানা যায়, হাকিমপুর বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সোনাদিয়াচর গ্রাম থেকে একটি, ফরিদপুর বিওপি একই ইউনিয়নের কদমতলী গ্রাম থেকে একটি, মনাকষা বিওপি চাচ্চুরচর গ্রাম থেকে একটি এবং জহুরপুর বিওপি সূর্যনারায়ণপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রাম থেকে একটি গরু জব্দ করে।
জব্দকৃত চারটি গরুর আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৪০ হাজার টাকা। পরে গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান (৫৩ বিজিবি) জানায়, চলতি মে মাসে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে মোট ১৬টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সম্ভাব্য গরু চোরাচালান প্রতিরোধে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply