1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
৯ বছর পর চীন সফরে ট্রাম্প, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার - Stbanglatv.com
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

৯ বছর পর চীন সফরে ট্রাম্প, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ
দীর্ঘ ৯ বছর পর আবারও চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। মঙ্গলবার মেরিল্যান্ডের জয়েন্ট বেইজ অ্যান্ড্রুস থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেয় তাকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান।
হোয়াইট হাউসের প্রেস সচিব অ্যানা কেলি জানিয়েছেন, বুধবার বেইজিং পৌঁছানোর পর ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে। পরদিন বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট Xi Jinping–এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি।
সফরসূচিতে ঐতিহাসিক Temple of Heaven পরিদর্শন এবং শি জিনপিংয়ের আয়োজিত রাষ্ট্রীয় ভোজেও অংশ নেওয়ার কথা রয়েছে ট্রাম্পের।
এই সফরে ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানের কয়েকজন প্রধান নির্বাহীও রয়েছেন। প্রতিনিধি দলে আছেন Elon Musk, Tim Cook, বোয়িংয়ের কেলি অর্টবার্গ এবং জিই অ্যারোস্পেসের ল্যারি কাল্পসহ আরও অনেকে।
বিশ্লেষকদের মতে, এই সফর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য ও কূটনৈতিক টানাপোড়েন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে চলমান ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি চীনের অর্থনীতিতে চাপ তৈরি করায় বেইজিং পরিস্থিতির দ্রুত সমাধান চায়।
ট্রাম্পের সফরকে কেন্দ্র করে বেইজিংয়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। Tiananmen Squareসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো নতুনভাবে সাজানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি