1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে মাক্স হসপিটাল উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস পালিত  - Stbanglatv.com
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মাক্স হসপিটাল উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস পালিত 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫২ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে মাক্স হসপিটাল উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”।

মঙ্গলবার (১২ মে) দিবসটি উপলক্ষে মাক্স হসপিটাল উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে নার্সিংয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং মাক্স হাসপাতালের নার্সিং কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ ইসরাফ্রিল হক, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে আরএমও ডাঃ আব্দুস সামাদসহ মাক্স হসপিতালের কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর সেবায় নার্সরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ক্ষমতায়ন এবং প্রাপ্য সম্মান নিশ্চিত করা সময়ের দাবি। বক্তারা আরও বলেন, একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে চিকিৎসকদের পাশাপাশি নার্সদের অবদানও অপরিসীম। আন্তর্জাতিক নার্স দিবসের এই আয়োজন নার্সদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি