1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

তাড়াইলে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৪৪ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার

“কৃষিই সমৃদ্ধি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে কৃষি উন্নয়ন ও প্রযুক্তি সম্প্রসারণে অংশীজনদের সম্পৃক্ত করতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,তাড়াইল এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

২০২৫-২৬ অর্থবছর প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) শীর্ষক প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি,কিশোরগঞ্জের উপপরিচালক কৃষিবিদ ড.মো.সাদিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হর্টিকালচার সেন্টার, গাইটাল,কিশোরগঞ্জের উপপরিচালক,কৃষিবিদ ড. মো.মফিকুল ইসলাম।

 

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বিকাশ রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস। উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তারেক বিন মতিন।

 

অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাশাদুজ্জামান, উপজেলা এল জি ডি কর্মকর্তা জাহিদুল হাসান, কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী,উপজেলা সমাজসেবা অফিসার আল-আমীন, উপজেলা সমবায় অফিসার শামসুল আলম, তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন রশিদ জুয়েল ও ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় কৃষকরা অংশগ্রহণ করেন। বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তি,পুষ্টি নিরাপত্তা,উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষি খাতে টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি