1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আদিনা সরকারি কলেজে রবীন্দ্র-নজরুল সাহিত্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

আদিনা সরকারি কলেজে রবীন্দ্র-নজরুল সাহিত্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১০৬ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আদিনা ফজলুল হক সরকারি কলেজ-এ রবীন্দ্র-নজরুল সাহিত্য পর্যালোচনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কলেজের বিজ্ঞান ভবনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীদের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মো. মোজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ প্রফেসর মো. ইমানুল হক এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. আসগর হোসেন।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রহিম। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, দর্শন ও মানবিক চেতনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দু’জনই জীবনঘনিষ্ঠ কবি ছিলেন। মানুষের কল্যাণ, সাম্য, মানবতা ও মনুষ্যত্বের বিকাশ তাদের সাহিত্যকর্মে বিশেষভাবে প্রতিফলিত হয়েছে। সেমিনারে বাংলা সাহিত্যের এই দুই প্রধান কবির সাহিত্যকর্মের তুলনামূলক আলোচনা এবং বাংলা ও বাঙালির মানস গঠনে তাদের অবদানের ওপর আলোকপাত করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি